রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর উত্তরার সাইদ গ্রান্ড সেন্টারে (বিএনএস সেন্টারের ঠিক পাশের ভবন)ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সবশেষ ২৪ ইউনিট সেখানে কাজ করেছে।

মঙ্গলবার গভীর রাতে লাগা এই আগুন ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত দেড়টার দিকে উত্তরার ওই ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট প্রথমে সেখানে যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও আট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত তিনটার দিকে আরও দশ ইউনিট ঘটনাস্থলে আনা হয়। সবমিলিয়ে সেখানে ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট কাজ করেছে।

সকালে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাঈদ গ্র্যান্ড সেন্টারের সপ্তম, অষ্টম ও নবম তলায় আগুন লাগে।
এতে ভবনের কোনো কর্মচারী আহত বা আটকে পড়েননি। তবে অগ্নিনির্বাপণে অংশ নেওয়া দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন (টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের)।
সকাল ৬:৪৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে। অগ্নিকান্ডের কারণ, ক্ষতি তদন্ত শেষে বলা যাবে।

(এইদিনএইসময/১১অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ