বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

 

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা দুইদিনের অবরোধের মধ্যে রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি

 

বিস্তারিত আসছে…

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ