কেরানীগঞ্জে চিপসের ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন  বিষয়টি নিশ্চিত করেন।

এরশাদ হোসাইন বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তবে আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস বলে জানান তিনি।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ