কেরানীগঞ্জে চিপস তৈরির কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকার কেরানীগঞ্জে চিপস তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

 

দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী ১ নাম্বার ব্রিজ সংলগ্ন বেড়িবাধ এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি চিপস তৈরির কারখানায় আগুন লাগার খবর পাই। এরপর ৭টা ০৫ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের এই কর্মকর্তা।

 

বিস্তারিত আসছে…

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ