জবি শিক্ষকদের মূল্যায়নে মেধা-শালীনতা ও নেতৃত্বে ব্যতিক্রম আসলাম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলামকে মেধাবী, শালীন ও সাংগঠনিকভাবে দক্ষ ছাত্রনেতা হিসেবে মূল্যায়ন করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি পদে আসলামের নাম আলোচনায় আসার প্রেক্ষাপটে তাঁর ছাত্ররাজনীতির ভূমিকা নিয়ে এসব মন্তব্য করেন তাঁরা।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, আসলাম ভদ্র, মানবিক ও শিষ্টাচারসম্পন্ন একজন ছাত্রনেতা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁকে বিনয়ী, পরিশ্রমী ও মেধাবী হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ছাত্রদলের প্রতিকূল সময়ে আসলাম সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তাঁর বিনয় ও সাংগঠনিক দক্ষতা তাঁকে আলাদা করেছে।

আসলাম বলেন, দল দায়িত্ব দিলে তিনি সংগঠনকে আরও গতিশীল ও নেতাকর্মীবান্ধব করতে কাজ করবেন। তাঁর ভাষ্য, পদ নয়, সংগঠনের জন্য কাজ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সর্বশেষ নিউজ