জাবির নতুন উপাচার্য নূরুল ইসলাম, কামরুল আহসানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ অনুযায়ী কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে মূল পদে যোগ দিতে পারবেন।

অন্যদিকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন তিনি দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সর্বশেষ নিউজ