২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর তিন এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলের চেষ্টা, মিরপুর-১ এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে মোহাম্মদপুরে কয়েকশ লোক একটি জমিতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের চারটি ভবন ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই দিন রাতে ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। সালমান দাবি করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এ হামলা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ নিউজ