হলে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন।

২৬ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তার আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের ছায়া নেমে এসেছে।

২৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া জানান, রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদের মৃত্যু হয়।

সর্বশেষ নিউজ