সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: বিচারের দাবি ঢাবি ছাত্রদল নেতা আবিদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।
২৭ সেপ্টেম্বর (রবিবার) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদল নেতা আবিদ লেখেন, “সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।”
২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ লোকের একটি সশস্ত্র দল স্টুডিওটিতে হামলা চালিয়ে যন্ত্রপাতি ও মানিব্যাগ লুট করে বলে অভিযোগ করা হয়েছে।
সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্রের লোকজন প্রতিশোধমূলকভাবে এই হামলা চালিয়েছে। তবে হামলা চালিয়ে তার কাজের গতি থামানো যাবে না উল্লেখ করে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

সর্বশেষ নিউজ