ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় পুরো পল্টন এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমা হতে থাকেন সমর্থকেরা। ব্যতিক্রমী আমেজ বাড়াতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলে যুক্ত করা হয় পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি, যা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বর্ণাঢ্য এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

