ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেলে মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
spot_img
spot_img

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভটভটির চাপায় মনছুর আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরেক আরোহী গুরুতর আহত হন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের কামারপুকুর কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে হরিপুর-রানীশংকৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনছুর আলী (২৫) হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের গেদুড়া তালুকদার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে এবং আহত রায়হান আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মিলনবাজার এলাকার রব্বানীর (ভোম্বল) ছেলে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কামারপুকুর থেকে মোটরসাইকেল যোগে রানীশংকৈল যাওয়ার সময় কামারপুকুর কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে বিপরীত হতে আসা গরু বহনকারী ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মনছুর রহমান (২৫) ভটভটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায় এবং সাথে থাকা রায়হান নামে অপরজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এইদিনএইসময়/১৭জুন/এলএ)

সর্বশেষ নিউজ