সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুজন (৩২), রাব্বি (২৪), নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘ঢাকা থেকে গবাদি পশু ফেরত পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৩৪৭৬) নাটোর যাওয়ার পথে মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড়ে স্থানে বিপরীতমুখী রাজশাহী থেকে অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৬-৭৭৪৮) মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের চারজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। গুরতর আহত হন দুজন। খবর পেয়ে সলঙ্গা ও হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল কবীর বলেন, ‘বেপরোয়া চলাচলরত আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগামী এবং গরুবোঝাই ফিরতি পিকআপটি ঢাকা থেকে বনপাড়াগামী ছিল। দুটি যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আরোহী ও তিনটি গরু মারা যায়।’
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

