টানা ১৫ বছর ধরে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নামে কোরবানি দিচ্ছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। এছাড়া পরিবারের সদস্যদের পক্ষ থেকে আরো পাঁচটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। এ গোশত এলাকার দলীয় নেতাকর্মীসহ দুস্থ ও এতিমদের মাঝে বণ্টন করা হয়েছে।
যুবলীগের কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে একটি গরু কোরবারি দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই। এছাড়া আমার বাবা-মা, দাদা-দাদিসহ পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে আরো পাঁচটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমি প্রতিবছর কোরবানি দিয়ে থাকি। কোরবানির এ গোশত নড়াগাতি ও কালিয়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়া ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়েছে।
(এইদিনএইসময়/০১জুলাই/এলএ)

