টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
spot_img
spot_img

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), একই উপজেলার ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩), গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে অটোরিকশাচালক কাউছার (২৬)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, রাতে ধনবাড়ী সদর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এসময় আহত অবস্থায় আটজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। অটোরিকশার অপর পাঁচ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

(এইদিনএইসময়/১৪জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ