কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
spot_img
spot_img

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং দরগাহ গেইটের কাছে একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হন ৬ জন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাক ও একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ স্লো হয়ে পড়লে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে।

তাৎক্ষণিক নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম টিপু সোলতান (২২)। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে।

হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।

(এইদিনএইসময়/১৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ