সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কেএমনজরুলইসলামএতথ্যনিশ্চিতকরেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
(এইদিনএইসময়/১৯জুলাই/তাবী)

