বাস পড়ল পুকুরে: নিহত ১৭ জনের মিলল পরিচয়, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঝালকাঠিতে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় একটি বাস উল্টে পুকুরে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২৫ জন আহত হন। এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী। নিহত সবার পরিচয় পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টার দিকে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথে মধ্যে ছত্রকান্দা ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুত গতিতে আসা বাসটি হঠাৎ উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি জানান, এখন পর্যন্ত আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ১৭ জন হলেন- তারেক রহমান (৪৫), পিতা পান্না মিয়া ভান্ডারিয়া পৌরসভা থানা ভান্ডারিয়া। সালাম মোল্লা (৬০), পিতা মুজাফফর আলী ভান্ডারিয়া পৌরসভা থানা ভান্ডারিয়া। খাদিজা বেগম (৪৩), স্বামী-মৃত মাওলানা নজরুল ইসলাম। খুশবো আক্তার (১৭), পিতা মাও. নজরুল ইসলাম, গ্রাম নিজামিয়া থানা রাজাপুর। ৫. শাহীন মোল্লা (২৫), পিতা মৃত সালাম মোল্লা, ভান্ডারিয়া পৌরসভা থানা, ভান্ডারিয়া। সুমাইয়া (৬), পিতা জালাল হাওলাদার, গ্রাম পশারিবুনিয়া ভান্ডারিয়া, আবদুল্লাহ (৮), পিতা দেলোয়ার হোসেন, গ্রাম চর বোয়ালিযা বাখরগঞ্জ। রহিমা বেগম (৬০), স্বামী মৃত লাল মিয়া, রিজাভ পুকুর পাড় ভান্ডারিয়া। আবুল কালাম হাওলাদার, পিতা মৃত লাল মিয়া হাওলাদার। রিপামনি (২), পিতা- রিপন মেহেদীগঞ্জ সদর। আইরিন আক্তার (২২), স্বামী রিপন হাওলাদার, মেহেদীগঞ্জ। নয়ন (১৬), পিতা নজরুল ইসলাম, বলাইবাড়ি রাজাপুর। রাবেয়া বেগম (৮০), স্বামী মৃত ফজলুল হক মৃধা, উত্তর শিয়ালকাঠি ভান্ডারিয়া। সালমা আক্তার মিতা (৪২), পিতা তৈয়বুর রহমান, বাশবুনিয়া কাঠালিয়া। মো. ফারুক হোসেন (৫৫), পিতা-মৃত কাঞ্চন তালুকদার, গ্রাম শৌলজালিয়া, থানা কাঠালিয়া, জেলা ঝালকাঠি। ১৬. সাদিয়া বেগম (২২), স্বামী- রাসেল, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর। পারভীন (৬০), পিতা- মুখলাল বয়াতি, বরিশাল।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত যাদের নাম জানা গেছে, তারা হলেন- আবুল বাশার কাঠালিয়া, রাসেল মোল্লা ভান্ডারিয়া, ফাতিমা ভান্ডারিয়া, রাসেল ভান্ডারিয়া, মিফতা নলছিটি, রিজিয়া কাঠালিয়া, রিজিয়া কাঠালিয়া, আরজু কাঠালিয়া, মনোয়ারা রাজাপুর, সুইটি ভোলা, রুকাইয়া বাউফল, আজিজুল নলছিটি, আলাউদ্দিন রাজাপুর, সোহেল রাজাপুর, আবুল কালাম রাজাপুর, আকাশ বরগুনা, সোহাগ সাতক্ষিরা, নাঈমুল মঠবাড়িয়া, সিদ্দিকিুর বাউফল, মনিরুজ্জামান ভান্ডারিয়া, আল-আমিন ঝালকাঠি, সাব্বির বরিশাল।

এ ছাড়া দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের নাম জানা যায়নি।

ঝালকাঠি বাসমালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসের ড্রাইভার এবং সুপারভাইজারের কোন সন্ধান পাওয়া যায়নি। হেলপার আকাশ (১৭) কে পাওয়া গেছে।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে লাশ দাফন ও পরিবহনের জন্য ১ লাখ টাকা দেয়া হয়েছে।

(এইদিনএইসময়/২৩জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ