নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

রবিবার (২৩জুলাই) জেলার ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার ও সুপারভাইজার মারা যান।

এ ব্যাপারে ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে।

 

(এইদিনএইসময়/২৩জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ