কুড়িগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত 

কুড়িগ্রাম প্রতিনিধি 
spot_img
spot_img

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আন্ধারিরজাড়-রায়গঞ্জ সড়রের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- শাহিন, সুমন, সাগর। তিনজনের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে, মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশ কোচটিকে আটক করেছে পুলিশ।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এইদিনএইসময়/২৮জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ