নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হঠাৎ করেই এলেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে রাত ৯টার দিকে চলে যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। বলেন, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করে অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ৩০ মিনিটের মতো অতিবাহিত করে চলে যান তিনি।
ঢাকায় চাকরি করার সময় থেকেই তার সঙ্গে অপুর পরিচয় এবং অনেকটা ভাই-বোনের মতোই সম্পর্ক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(এইদিনএইসময়/০৬আগস্ট/এলএ)

