বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো স্পন্দনের ৩০ দশকপূর্তি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

গাজীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ” এর ৩০ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্পন্দনের প্রতিষ্ঠাকালীন পরিচালক প্রিন্সিপাল হুমায়ুন কবির উৎসবের উদ্বোধনী ঘোষণা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন “সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)” এর নির্বাহী পরিচালক ইসরাফিল হোসাইন ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী ওস্তাদ ছামান আলী, জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক, স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদের  চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, প্রিন্সিপাল মাসুদুর রহমান, এড. ফখরুদ্দিন আকবরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজী উদ্দিন ফরাজী। এ

ছাড়াও স্পন্দনের সাবেক পরিচালকদের মধ্যে যথাক্রমে- নাজির আহাম্মেদ সরকার, মাহমুদুল হাসান নোমান, নাসির উদ্দিন আল্ মামুন, মাহমুদুল ইসলাম, আজিজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান রিমন, মু. আব্দুল আলিম, সালমান ফারসি প্রমুখ এবং সহকারী পরিচালকদের মধ্যে ডা. বোরহান উদ্দিন, মেহেদী হাসান সিরাজ ও শিল্পী হুমায়ুন বিন হানিফসহ শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পন্দনের পরিচালক ও উপস্থাপক মাহির দাইয়ান। অনুষ্ঠানে স্পন্দন শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় বিভিন্ন ধরনের গান, আবৃত্তি ও অভিনয় উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে। উৎসবে আমন্ত্রিত শিল্পীগোষ্ঠী হিসেবে তাদের আকর্ষণীয় পরিবেশনায় দশর্কদের মন জয় করেছে পূর্বাচল  ও তুরাগ শিল্পীগোষ্ঠী।  দেশবরেণ্য সুর সম্রাট এবং শিল্পী মশিউর রহমান এবং  শিল্পী আব্দুল্লাহ আল নোমানের পরিবেশনা ছিল চিত্তাকর্ষক।

উল্লেখ্য, ৩ দশক পূর্বে সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে “সৃজনশীল সংস্কৃতি চর্চাই হোক আমাদের অঙ্গীকার ” এই স্লোগানকে সামনে রেখে স্পন্দন শিল্পীগোষ্ঠীর পথ চলা শুরু হয়।

(এইদিনএইসময়/১২আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ