নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজিযাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কবির (৫০) নামে এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সেতু ভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কবির বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে চৌমুহনী থেকে একটি যাত্রীবাহী সিএনজি ফেনীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলে নিহত হয়। ঘটনায় আহত হয় সিএনজির আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

(এইদিনএইসময়/২৫আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ