আশুলিয়ায় ট্রাকচাপায় ঢাবি সাবেক শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আশিক হোসেন (২৫) বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে সাভারের নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্সে যায় মোবাইল মেরামত করতে।
সন্ধ্যার পর সেখান থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজকেই পারিবারিকভাবে আশিকের বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিলো কিন্তু তা আর হলো না এর আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে।

বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নয়ারহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি ৷

নিহত আশিক ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসেনের ছেলে।
তিনি সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে সদ্য পড়াশোনা শেষ করেছে।

এদিকে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে বারবার শোকে মূর্ছা যাচ্ছেন বাবা-মা। কোনোভাবেই মানতে পারছেন না আদরের সন্তানের এই মৃত্যু সংবাদ।

আশপাশের প্রতিবেশী ও স্বজনদের সান্তনাও থামাতে পারছে না তাদের কান্না।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যার পর ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ঢালু ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায়
এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এইদিনএইসময/০৫অক্টোবর/জেএস)

 

 

 

সর্বশেষ নিউজ