ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, গুরুতর আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি বাসের ধাক্কায় ৪ গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চেলের ঘাট ময়শাল বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দাঁড়িয়ে থাকা তিন গার্মেন্টসকর্মী। পরে আহতদের মধ্যে একজন মারা গেছেন।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের অনেকের অবস্থায় গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

(এইদিনএইসময/১১অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ