বাস-সিএনজির সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ২জন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সুনামগঞ্জের দিরাই রাস্তার মদনপুর সড়কে (পাথারিয়া সড়ক) সিএনজি ও যাত্রীবাহী সাকিন পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলো, দিরাই উপজেলার শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিয়া বেগম (১২) ও শান্তিগঞ্জের পাগলা হুসেনপুর গ্রামের সিএনজি চালক নুর জালালের ছেলে এমরান মিয়া।
বৃহস্পতিবার সকাল ৭টায় দিরাই উপজেলার দিরাই পাথারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান।
স্থানীয় এলাকাবাসী জানায়, ঢাকা থেকে সকালে দিরাইগামী সাকিন পরিবহন ও দিরাই থেকে সুনামগঞ্জ গামী সিএনজি আসার পথে পাথারিয়া মাদ্রাসার সামনে দিরাই মদনপুর সড়কে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে
সিএনজি চালক ও স্কুলছাত্রী মারা যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী জানান,বাসটি আটক করা হয়েছে। আহতের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

(এইদিনএইসময/১২অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ