চট্টগ্রাম নগরীর মৌলভীবাজার এলাকায় কালুরঘাট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও বায়েজিদের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সম্পর্কে স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, বিদ্যুতের সটসার্টিকেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আনুমানিক ১০ লাখ টাকার মত ক্ষতি হয় এবং প্রায় ২ কোটি টাকার মত মালামাল উদ্ধার করেন বলে জানান কালুরঘাট স্টেশন অফিসার বাহার উদ্দিন।
(এইদিনএইসময/১৬অক্টোবর/জেএস)

