ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 মঙ্গলবার সকাল ৮ টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে হঠাৎ  একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে এবং ভাঙচুর শুরু করে। এসময় দুটি মালভর্তি পিকআপে অগ্নিসংযোগ করে তারা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, যে কেউ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ