চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

 

চট্টগ্রামে হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।  নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি  সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রশিদ ডেইলি স্টারকে জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ