সরিষাবাড়ি-তারাকান্দি প্রধান সড়কে দুর্ঘটনায় তিন পুলিশসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হওয়ার ঘটনা খবর পাওয়া গেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় দিকে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে সরিষাবাড়ি-তারাকান্দি প্রধান সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, (পিএসআই) কামরুজ্জামান, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান, নসিমন চালক বাবলু মিয়া (৪৫)। তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক সীমান্ত সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন পুলিশসহ চারজন চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (পিএসআই) ও উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা সদর হাসপাতালের নেওয়া হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে টহলে বের হন সরিষাবাড়ী থানা পুলিশ। পথিমধ্যে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি শ্যালো মেশিন চালিত নসিমন সাইট দিয়ে গিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় টহলে থাকা দুটি মোটরসাইকেল উল্টে যাওয়া নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্যসহ নসিমন চালক আহত হন।

তোরণ নির্মাণের কাজের জন্য রাস্তার পাশে বালু জমা করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনেকে দাবি করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান  সংবাদমাধ্যমকে বলেন, রবিবারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়।

টহলের সামনে একটি চলন্ত নসিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ