সড়ক দুর্ঘটনায় এইচএসসি ছাত্র নিহত, আহত ১

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর আংগিরা সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এইচএসসির ছাত্র আমল হাওলাদার (২০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আহত হয়েছে। তাকে শরীয়তপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি তুলাশার ইউনিয়নের ২৪ রসি এলাকায়। নিয়তের বাড়িতে শোকের মাতম চলছে।

আমল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে কান্নায় ভেঙ্গে পড়েন আমল হাওলাদারের মা

 

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ