টাঙ্গাইলে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দু’টি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

 

স্টেশন সূত্রে জানা গেছে, এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির ওই বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার সেলিম জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ট্রেনটির দু’টি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে যায়।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ