ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বড়হরণ নামক স্থানে গাছটি পড়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ারর সদর উপজেলার বড়হরণ নামক স্থানে রেললাইনের ওপরে গাছ পড়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আশুগঞ্জের তালশহরে চট্টগ্রামগামী সুর্বণা এক্সপ্রেস ট্রেন ও ভৈরবে আটকা আছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি।

তিনি বলেন, খবর পেয়ে গাছ সরানোর জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ