দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ (৫০) ও আতিকুর রহমানের ছেলে ভ্যানচালক লালু (৪৮)।

 

শনিবার রাত ৯টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কে হলদিবাড়ী এলাকা এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চন্ডিপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ