ফেনীতে ট্রেনের ধাক্কায় নারী দলিল লেখক নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ফেনীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের কাছে সহদেবপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সহদেবপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খান ওই নারী। পরে তাকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ওই নারী বেঁচে আছে এমন ধারণা থেকে পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) বরাত দিয়ে জরুরী বিভাগের চিকিৎসক ডা.রফিকুল ইসলাম বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়। তারা জানান ওই নারী ট্রেনের সাথে ধাক্কা খেয়েছেন। ওই নারীর শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

 

সর্বশেষ নিউজ