চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় এক ভবনে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় ওসমান গনির বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি ফ্যামিলি ছিল। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

 

(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ