চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

Published on

spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তারা অপ্রতিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পাশাপাশি কুমিল্লাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার শেষ ও ফাঁসির রায় কার্যকর, পুলিশের ব্যর্থতার দায়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার, কুবির পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো কুবি এলাকা সিসিটিভির আওতায় আনা।

এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠনের দাবিও জানিয়েছেন তারা।

এর আগে সকালে দুই দফা জানাজা শেষে অপ্রতিমকে কোটবাড়ি এলাকার কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাজার পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

শুক্রবার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে ম্যাজিক প্যারাডাইস–সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা...

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্যকা

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য...

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতীমকে হত্যা: পুলিশের সংবাদ সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)...

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক: অপ্রতিমের মায়ের আর্তনাদ

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...