ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

Published on

spot_img

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাহরাইনপ্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ নিখোঁজ হন। তাদের মধ্যে আগে থেকেই পরকীয়া সম্পর্ক ছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করতে যান।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।

এদিকে মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তার দাবি, মরিয়ম স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা...

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্যকা

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য...

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতীমকে হত্যা: পুলিশের সংবাদ সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)...

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক: অপ্রতিমের মায়ের আর্তনাদ

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...