আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক: অপ্রতিমের মায়ের আর্তনাদ

Published on

spot_img

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ। একমাত্র সন্তানকে হারানোর পর ক্ষোভ ও কষ্টে তিনি বলেন, ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক। এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’

অপ্রতিমের মৃত্যুর পর তার বাড়িতে চলছে শোকের মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। সন্তান হারিয়ে নির্বাক হয়ে গেছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তার মা।

শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন নাহিদা নাহিদ। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন, আমার ছেলে কী অন্যায় করেছে? আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়?’

রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও...

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পৈতৃক ও বৈধভাবে কেনা...

গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্যকা

গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য...

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতীমকে হত্যা: পুলিশের সংবাদ সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)...