‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম’, মিঠুনের রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের একটি রহস্যময় ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিঠুন লেখেন, ‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম।’ এর পরের অংশে তিনি লিখেছেন, ‘ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম… এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’

তবে পোস্টে তিনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে ঠিক কী প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট হয়নি।

পোস্টটি প্রকাশের পর ক্রিকেট সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুনের বক্তব্যের সম্ভাব্য ইঙ্গিত নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে পোস্টের পর প্রকাশিত একটি সাক্ষাৎকারেও তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ফলে কোয়াব সভাপতির এই মন্তব্যের পেছনের কারণ নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

সর্বশেষ নিউজ