সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ‘জাজমেন্ট’, বুলিং ও গণমাধ্যমের কিছু সংবাদকে দায়ী করেছেন সাংবাদিক রাজিব আহমদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক লেখায় তিনি দাবি করেন, মরিয়মের মৃত্যু আত্মহত্যা হলেও এর পেছনে দীর্ঘদিনের সামাজিক চাপ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয় রয়েছে। তাঁর ভাষ্য, ঘটনার শুরুতেই মরিয়মের সঙ্গে কথা হয়েছিল এবং তিনি স্বেচ্ছায় গাজী নজরুলকে বিয়ে করার কথা জানিয়েছিলেন।
রাজিব আহমদের অভিযোগ, মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে ব্যাপক সমালোচনা ও বুলিং শুরু হয়। এ ঘটনায় মরিয়মের মামা ওবায়দুর রহমানের ভূমিকাকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন।
তবে মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে; বিষয়টি এখন তদন্তাধীন।

