জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তাঁর অসুস্থ স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
সামান্থা শারমিন লেখেন, এর আগে পরিবারের একজন গুরুতর অসুস্থ থাকার কথা জানিয়েছিলেন, তবে ব্যক্তিগত জীবন আলোচনার বাইরে রাখতে চাওয়ায় পরিচয় প্রকাশ করেননি। এবার তিনি জানান, অসুস্থ ব্যক্তি তাঁর স্বামী এবং তাঁর চিকিৎসা চলমান রয়েছে।
তিনি আরও লেখেন, একজন উদ্যমী ও কর্মঠ তরুণ মানুষকে গত তিন মাস ধরে নিস্প্রভ হয়ে যেতে দেখা খুবই কষ্টের। তবে আল্লাহর পরীক্ষায় কোনো আফসোস নেই বলেও উল্লেখ করেন তিনি।
রাজনীতির কারণে তিনি বা তাঁর স্বামী অনেকের অপছন্দের হতে পারেন উল্লেখ করে সামান্থা সবার কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চান। একই সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়াত প্রার্থনা করেন তিনি।

