মরার আগে ছেলেটাকে একবার দেখতে চাই

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আট বছর ধরে নিখোঁজ সন্তান জুনায়েদ হাসান সকালকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে বাবা-মায়ের। ছেলেকে একবার দেখাই এখন বাবা মো. ইসমাঈল হাসানের শেষ ইচ্ছা।

২০১৮ সালের ২১ জানুয়ারি রাজধানীর লালবাগের খান মোহাম্মদ মসজিদের পাশের ভাড়া বাসা থেকে ৮ বছর বয়সে নিখোঁজ হয় সকাল। দীর্ঘদিনেও তার সন্ধান মেলেনি। সন্তান হারানোর পর ইসমাঈল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বাভাবিক চলাফেরার সক্ষমতা হারিয়েছেন।

সকালের মা মুক্তা বলেন, নিখোঁজ শিশু রায়হান উদ্ধারের খবর শুনে নিজের সন্তানের কথাও মনে পড়ে। তিনিও এখনো ছেলেকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি।

এদিকে গত ২০ মে রাজধানীর কারওয়ান বাজার থেকে নিখোঁজ হয় ১০ বছর বয়সী মাইমুনা আক্তার জান্নাত। চার মাসেও তার সন্ধান মেলেনি।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

সর্বশেষ নিউজ