মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে নতুন তিন আইন: এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চলতি সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি বলেছে, নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা কমেছে। গুমের অভিযোগ তদন্তে আগের কিছু সুরক্ষাও বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি র‍্যাব বিলুপ্ত না করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে কার্যক্রম চালু করায় জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ।

সংস্থাটির এশিয়া পরিচালক অ্যালেইন পিয়ারসন বলেছেন, অতীতের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতে স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠান ও কার্যকর নিরাপত্তা খাত সংস্কার প্রয়োজন।

এইচআরডব্লিউ আন্তর্জাতিক অংশীদারদেরও নতুন আইনের অধীনে কঠোর মানবাধিকার সুরক্ষা, স্বাধীন নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ নিউজ