ফুলগাজীতে ছাত্রলীগের হামলায় আহত ও পরবর্তীতে দায়ের করা মামলায় কারাবরণের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুরআনে হাফেজ জাহিদ।
২৬ সেপ্টেম্বর (শনিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, জাহিদ ফুলগাজী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক ছিলেন। তার মধুর কুরআন তেলাওয়াত স্থানীয়দের মাঝে বিশেষভাবে সমাদৃত ছিল।
তার সহপাঠী কবির সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ আগস্ট রাতে রাজাপুর বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে আধামরা অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং পরদিন ১৬ আগস্ট একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দীর্ঘ দিন কারাবাসের পর জেল থেকে জামিনে মুক্তি পেলেও ভাগ্যের নির্মম পরিহাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহিদের মৃত্যু হয়।

