ভারতে পাচার হওয়া মাদ্রাসা ছাত্রী নিখোঁজ: পরিবার ও ঠিকানার খোঁজে আকুতি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভারতে পাচার হয়ে যাওয়া বাংলাদেশি এক কিশোরী তার পরিবার ও স্বজনদের কাছে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার ‘হযরত আলী মহিলা মাদ্রাসা’-র শিক্ষার্থী ছিল।

পাচারের শিকার হওয়ার পর ভারতে অবস্থানরত এই কিশোরী নিজ পরিবার কিংবা বাংলাদেশের নির্দিষ্ট কোনো ঠিকানা ও ফোন নম্বর মনে করতে পারছে না। ফলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী কিশোরীর সঠিক পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ নিউজ