‘লোভী মানুষ কখনই হতাশ হয় না’: ফাহমিদানবীর জীবনমুখী কবিতা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
লোভী ও স্বার্থপর মানুষের মানসিকতা এবং তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের আত্মরক্ষার কৌশল তুলে ধরে একটি বিশেষ বার্তা প্রকাশ করেছেন ফাহমিদানবীর। ২৬ সেপ্টেম্বর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার এই কবিতায় লোভীদের চারিত্রিক বৈশিষ্ট্য ও সমাজ বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
কবিতায় তিনি উল্লেখ করেন, লোভী মানুষ কখনোই সহজে হতাশ হয় না এবং তারা তাদের উদ্দেশ্য পরিষ্কার রেখে একধরনের নির্লজ্জ সাহসিকতার সঙ্গে লক্ষ্যপানে এগোয়। মিষ্টি কথায় বোকা বানিয়ে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তারা নিজেদের স্বার্থ হাসিল করে। স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষ হওয়ার চিন্তা তাদের ভাবনায় থাকে না; বরং তাদের হিংসা ও জেদ ক্রমাগত বাড়তে থাকে।
সাধারণ সরল মানুষের জন্য এমন কুটবুদ্ধিসম্পন্ন ও স্বার্থান্বেষী মানুষের সঙ্গে মোকাবিলা করা কঠিন উল্লেখ করে কবি সমাপনী টানেন এক জীবনমুখী বার্তা দিয়ে। যেখানে দীর্ঘ লড়াইয়ে টিকে থাকতে সাধারণ মানুষকে কচ্ছপের মতো ধৈর্যশীল ও কৌশলী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ