‘আগের গণরায় পাশ কাটিয়ে নতুন গণভোট নয়’: হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
সরকার সংবিধানের নির্দিষ্ট কিছু বিষয়ে নতুন করে গণভোটের প্রয়োজনীয়তার কথা বললেও, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় বহাল থাকা অবস্থায় আবার নতুন করে গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
২৮ সেপ্টেম্বর (সোমবার) এক বিবৃতিতে তিনি এ সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা ও নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
বিবৃতিতে ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সম্মত ৩০টি সংস্কার প্রস্তাবের ওপর জনরায় নেওয়া হয়েছিল। সরকার নতুন করে একই বা সংশ্লিষ্ট বিষয়ে গণভোটে যাওয়ার আগে স্পষ্ট করতে হবে আগের গণরায়ের সাংবিধানিক অবস্থান ও কার্যকারিতা বর্তমানে কোথায় দাঁড়িয়েছে। জনগণের রায় বারবার রাজনৈতিক দলের সুবিধা অনুযায়ী পুনর্বিবেচনার বিষয় হতে পারে না উল্লেখ করে তিনি সরকারের কাছে ৩টি সুনির্দিষ্ট জবাব দাবি করেন।
তিনি আরও সতর্ক করে বলেন, গণতন্ত্রের আসল পরীক্ষা হলো জনগণের দেওয়া রায়ের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শন করা। আগের গণরায়ের সাংবিধানিক অবস্থান অস্পষ্ট রেখে এবং তা পাশ কাটিয়ে আবার নতুন করে গণভোটের প্রশ্ন তোলা হলে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

সর্বশেষ নিউজ