জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল কর্মশালা

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img
বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) শহরের উন্নয়ন সংঘ চাইল্ড সিটি মিলনায়তনে ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় ইউএনএফপিএ, একশনএইড বাংলাদেশ ও বেইস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে বাল্যবিয়ের সামাজিক কারণ, জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিবাহ নিবন্ধন সংক্রান্ত আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগীর পরিচয় ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীল ও জেন্ডার-সংবেদনশীল সংবাদ উপস্থাপনের কৌশল তুলে ধরেন বক্তারা।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুর-এর সম্পাদক এম এ জলিল, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী এবং বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার।

সর্বশেষ নিউজ