মাগুরায় ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

মাগুরা প্রতিনিধি
spot_img
spot_img
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে মোছা. আলেয়া খাতুন নামের এক বিদ্যুৎ গ্রাহকের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল পাঠানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিষয়টি জানাজানি হলে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, গত ৮ আগস্ট ওই মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট এবং ৮ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। এক মাসে ব্যবহাত ২৩৫ ইউনিটের জন্য স্বাভাবিক নিয়মে বিল হওয়ার কথা ছিল প্রায় ১ হাজার ৯৬৩ টাকা।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম জানান, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজিট ভুলক্রমে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এমন অস্বাভাবিক ভুল বিল তৈরি হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, দ্রুত সময়ের মধ্যে বিলটি সংশোধন করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ নিউজ