রাজধানীর খিলগাঁও ও শাহজাহানপুর এলাকা থেকে ইয়াসিন শেখ নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার।
১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৯টার পর গুলবাগ, ঝিলপাড়, শাহজাহানপুর এলাকা থেকে ইয়াসিন নিখোঁজ হয় বলে জানিয়েছে পরিবার। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়াসিনের বাবার নাম আকাশ, যিনি রবিন নামেও পরিচিত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলেকে না পেয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
কেউ ইয়াসিনের সন্ধান পেলে ০১৪০৪৬৩১২৯৩ অথবা ০১৯৫৫৬৪৯৯২০ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি চাইল্ড হেল্পলাইন ১০৯৮ নম্বরেও তথ্য জানানো যেতে পারে।
পরিবারের পক্ষ থেকে শিশুটির সন্ধানে সবাইকে সহযোগিতা ও তথ্য ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

